QR Code কী এবং কিভাবে কাজ করে সকল কিছু বিস্তারিত ২০২৬

 

বর্তমান ডিজিটাল যুগে আমরা প্রায় সবখানে ছোট ছোট কালো কালো রঙের বক্স আকৃতি কোড দেখতে পাই। ডিজিটাল পেমেন্ট, বিভিন্ন অনলাইন পেমেন্ট, ওয়েবসাইট ভিজিট করা, বিভিন্ন প্রকার ওষুধের  মোড়ক, ওয়াইফাই স্ক্যান করার সময় ও বিভিন্ন প্রকার অ্যাপ ডাউনলোড করার সময় আমরা এক প্রকার কোড দেখতে পাই  যা QR Code নামে পরিচিত। কিন্তু আমাদের মাঝে অনেকে আছে এই কোড সম্পর্কে কিছু জানে না, এই QR Code-এর কাজ কি ও কিভাবে ব্যবহার করতে হয় তা জানে না। আমরা এই পোস্টে আজকে জানব :


  • QR Code কি? 

  • QR Code পূর্ব ইতিহাস? 

  • QR Code-এর কাজ কি? 

  • QR Code এর সুবিধা ও অসুবিধা?

  • QR Code কোথায় কোথায় ব্যবহার করতে হয়?  

  • Static and dynamic কোডের মধ্যে পার্থক্য 

  • QR Code নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর? 

  • শেষ কথা? 

 



QR Code কি? 




QR Code এর পূর্ণরূপ হল  Quick Response Code. এটি মূলত এক প্রকার দ্বি-মাত্রিক বারকোড  যা সাধারণত লিনিয়ার বারকোডে তুলনায় অনেক বেশি সক্রিয় এবং দ্রুত স্ক্যান করা যায়, তাছাড়া এই কোডটি অন্যান্য কোডের থেকে বেশি তথ্য জমা রাখে। 


QR Code পূর্ব ইতিহাস? 


১৯৯৪ সালে জাপানে বিখ্যাত কোম্পানি Denso Wave প্রথম QR Code কোড উদ্ভাবন করেন। তিনি মূলত এই কোডটি তার গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ট্যাগ করার জন্য তৈরি করেন। এই কোডে দ্রুত স্ক্যানিং সুবিধা ও বেশি তথ্য  প্রদান করে,  অল্প দিনের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। আমাদের বর্তমান দৈনন্দিন  জীবনে এই কোডটি আমরা দেখতে পাই এবং সবথেকে বেশি এই কোড ব্যবহার করা হয়। 


QR Code দেখতে যেমন? 





QR Code দেখতে সাধারণত  কালো ও সাদা বর্গাকার বিন্যাসে  তৈরি হয় । এ কোডের মাঝখানে একটি বড় বৃত্তাকার কোড থাকে যা সাধারণত স্ক্যান করলে নির্দিষ্ট একটা তথ্য প্রদান করে।



QR Code কিভাবে কাজ করে?


QR Code হলো Quick Response Code যা দ্বি-মাত্রিক প্রক্রিয়া মাধ্যমে কাজ সম্পাদন করে। এটি মূলত পিক্সেলের একটি গ্রিড যা স্ক্যানার বা একটি মোবাইলের  ক্যামেরা দিয়ে পড়া যায়। একটি QR Code যেভাবে কাজ করে তার নিচে দেওয়া হল :


১) সব তথ্য জমা রাখা :


একটি  QR কোড কালো ও সাদা ছোট ছোট বর্গের অনেকগুলো  অংশ তথ্য প্রকাশ করে। যেখানে সাদা অংশকে ০ এবং কালো অংশকে ১ বাইনারি কোড ধরা হয়। এই দুটি কোডের মাধ্যমে  একটি QR Code  তৈরি করা হয় যেখানে  টেক্সট, ইউআরএল(URL), পেমেন্ট তথ্য সহ থাকে। 


২) ভুল তথ্য সংশোধন : 


একটি QR Code  শুধু যে স্ক্যান করে তা নয়  মধ্যে অনেকগুলো ত্রুটি  সংশোধন করে। একটি QR Code এর  সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো  এর Reed Solomon Error  Correction  ক্ষমতা।  এর মাধ্যমে কোন কোডটি যদি ৩০%  অংশ ক্ষতি হয় বা ছেড়ে যায় বা ময়লা হয়ে যায়  তারপরও স্ক্যানার সফলভাবে তথ্যটি সংগ্রহ করতে পারে।  একটি কোডের ভেতরে ডুপ্লিকেট বা ব্যাকআপ কোড থাকে যা তথ্য সংগ্রহ করতে বিশেষ ভূমিকা পালন করে। 



৩) স্ক্যানিং প্রক্রিয়া :


যখন আপনি একটি QR Code  স্ক্যান করতে যান তখন যা ঘটে তা নিচে দেওয়া হল : 


-  একটি ক্যামেরা কিউআর কোড কে প্রসেস করে বাইনারি করে রূপান্তর করে। 

-  ক্যামেরা কোডটিকে Finder Pattern খুঁজে বের করে কোডের পজিশন ঠিক করে। 

-  এরপর কোডের মডিউলগুলো বিশ্লেষণ করে, মূল তথ্যটি আপনার সামনে প্রদর্শন করে। 



টিপস: QR Code হলো তথ্যের একটি ডিজিটাল ম্যাপ, যা খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ডিভাইসের মাধ্যমে  কোডটি স্ক্যান করে সহজে তথ্য পাওয়া যায়। 



QR Code এর সুবিধা ও অসুবিধা? 


QR Code বর্তমানে আমাদের দৈনন্দিন জীবন ও ব্যবসায়িক ক্ষেত্রে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে যে কোন প্রযুক্তির  একটি ভাল ও মন্দ দিক দুটোই আছে:



QR Code এর সুবিধা:


দ্রুত ও সহজ ব্যবহার :   এ কোডের  মাধ্যমে কোন টাইপ ছাড়াই যে কোন তথ্য খুব সহজেই পাওয়া যায়।আপনার হাতে থাকা স্মার্টফোনটির ক্যামেরার  মাধ্যমে একটি কোড স্ক্যান করে  কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার কাঙ্খিত তথ্য পাওয়া যায়। 



বেশি তথ্য সংরক্ষণ ক্ষমতা : সাধারণ বার কোডের তুলনায় QR কোডে অনেক বেশি তথ্য  সংগ্রহ করা যায়। এতে টেক্সট, ফোন নাম্বার,ইউআরএল(URL)  সংগ্রহ করা যায় খুব সহজেই। 


ত্রুটি সংশোধন :  ত্রুটি   সংশোধন করা QR কোডের একটি বড় সুবিধা।  আপনার কাছে একটি কোড আছে তার মধ্যে অন্য  ৩০% অংশ ঠিক আছে বাকি ৭০%  অংশ ময়লা হয়ে গেছে, ছেড়ে গেছে বা ভিজে গেছে বা নষ্ট হয়ে গেছে তারপরও আপনি কিউ আর কোডটি স্ক্যান করে সঠিক তথ্য পেতে পারেন। 



খরচ কম ও পরিবেশবান্ধব :  QR  কোড  তৈরি করতে বাড়তি কোনো খরচ হয় না। ডিজিটাল মাধ্যমে ব্যবহার করলে কাগজের খরচ কমে, খুব কম কাগজের মধ্যে অনেকগুলো তথ্য সংগ্রহ করা যায়। 


সহজেই তৈরি করা যায় : বর্তমানে ইন্টারনেটের যুগে এমন কিছু নাই যে তা করা যায় না। আপনি যে কোন ওয়েবসাইটের মাধ্যমে QR Code তৈরি করতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে। 




QR Code এর অসুবিধা:


নিরাপত্তার ঝুঁকি : এটি QR  কোডের সবচাইতে বড় অসুবিধা। খালি চোখে দেখে বোঝার উপায় নাই যে  কোডের ভেতরে কোন ধরেন লিংক বা টৈক্সট  আছে তাই হ্যাকাররা  সহজেই  কোন ক্ষতিকারক লিংক তৈরি করে এই কোডের মাধ্যমে  আপনার স্মার্টফোনের যেকোনো  ক্ষতি হতে পারে। 



স্মার্টফোন ও ইন্টারনেট :  QR Code ব্যবহার করতে হলে আপনার একটি ভালো স্মার্টফোন ও ইন্টারনেট  সংযোগ লাগবে। আপনার কাছে যদি স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ না থাকে তাহলে আপনি এই কোডটি ব্যবহার করতে পারবেন না। 



ক্ষতিগ্রস্ত কোড: আপনার কোডটি যদি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয় , ছিঁড়ে যায়  কিংবা অস্পষ্ট  প্রিন্ট হয় তাহলে  কোডটি স্ক্যান করতে সমস্যা হবে। যদি ও কিউ আর কোড ত্রুটি সংশোধনের সুবিধা আছে  তবুও অনেকাংশে এর কার্যকরিতা খুবই কম। 





QR Code কোথায় কোথায় ব্যবহার করতে হয়?  




QR Code আমাদের দৈনন্দিন জীবনে ও ব্যবসায়িক ক্ষেত্রে  একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এটি মূলত দ্রুত কোন কোড কে  স্ক্যান করে  তথ্য দিয়ে সহায়তা করে। QR Code কোথায় কোথায় ব্যবহার করা হয় তা নিচে দেওয়া হল :


১) লেনদেন ও ডিজিটাল পেমেন্টে : বর্তমানে  মোবাইল ব্যাংকিং এর সবচেয়ে ব্যবহার হয় এই কোড। ক্যাশ আউট ও কার্ডের ঝামেলা ছাড়াই এই কোড সবচেয়ে বেশি  ব্যবহারযোগ্য। ছোট ছোট দোকান থেকে বড় বড় শপিং মল ও মার্কেটপ্লেসে  এই কোড বর্তমানে সব থেকে বেশি ব্যবহার হয়। বাংলাদেশের লোকাল  মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট ও নগদে  এই কোড সচরাচর সব জায়গায় ব্যবহার হয়। 



২) রেস্তোরাঁ ও হোটেলে :  আমরা যখন কোন বড় বড় হোটেল বা রেস্তোরায় যায় তখন খাবার মেনুতে  এই কোড ব্যবহার  দেখা যায়। তাছাড়া হোটেলের সব থেকে বেশি দেখা যায়, যখন আমারা পেমেন্ট করি তখন দেখা যায় সব থেকে বেশি এই কোড।



৩) ব্যবসা ও মার্কেটিংপ্লেসে :  নিজের ভিজিটিং কার্ডে একটি QR Code যুক্ত করে দেওয়া হলে কোডে  ইমেইল, মোবাইল নাম্বার ও প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকলে আপনার বিজনেসে বড় সাফল্য আসবে। তাছাড়া বিজ্ঞাপন ও পোস্টারে এই কোড ব্যবহার করে  গ্রাহকগণ আপনার ফেসবুক পেজ, ইমেইল, মোবাইল নাম্বার ও  ইউটিউব চ্যানেল খুব সহজে খুঁজে পাবে। 



৪) পণ্যের  দাম বের করতে : আজকাল আমরা বড় বড় শপিং মল ও  সুপারশপে দেখা যায় পণ্য যখন ক্রয় করি, তারপর ক্রয় করা পণ্যের দাম বের করতে সহজেই কোড স্ক্যান করে দাম বের করা যায়। 



৫) WiFi পাসওয়ার্ড বের করতে : একটি ওয়াইফাই বারবার পাসওয়ার্ড টাইপ করার পরিবর্তে এই কোড ব্যবহার করে সহজেই ওয়াইফাই পাসওয়ার্ড বের করা যায়। বর্তমানে  লেটেস্ট স্মার্টফোনের সব কয়টি ফোনে এই ধরনের কোড দেখা যায়। 


Static ও Dynamic QR Code এর পার্থক্য

বিষয় Static QR Code Dynamic QR Code
তথ্য পরিবর্তন তথ্য পরিবর্তন করা যায় না যেকোন সময় তথ্য পরিবর্তন করা যায়
স্ক্যান ট্র্যাকিং কোন স্ক্যান ট্র্যাকিং সুবিধা নেই স্ক্যানের বিস্তারিত তথ্য ও বিশ্লেষণ পাওয়া যায়
খরচ সাধারণত ফ্রি পাওয়া যায় অনেক ক্ষেত্রে পেইড হয়ে থাকে
ব্যবহার সাধারণ তথ্য শেয়ার করার জন্য উপযোগী মার্কেটিং ও ব্যবসায়িক কাজে বেশি উপযোগী
QR Code পুনরায় তৈরি তথ্য বদলালে নতুন QR Code তৈরি করতে হয় তথ্য বদলালেও একই QR Code ব্যবহার করা যায়

QR Code নিরাপত্তা


QR Code বর্তমানে পেমেন্ট , ওয়েবসাইট ভিজিট ও ডিজিটাল কাজে খুবই ব্যবহার হয়। তবে QR Code ব্যবহারে পাশাপাশি সুবিধা যেমন আছে তেমন ব্যবহারের ঝুঁকিও রয়েছে। তাই QR Code স্ক্যান করার পূর্বে সতর্ক থাকা উচিত। 



QR Code কেন নিরাপদ?


এই QR Code সাহায্যে একটি নির্ভুল তথ্য খুব সহজে  আদান প্রদান করা যায়। এই কোডের  সাহায্যে  মোবাইল টাইপিং এর কোন প্রয়োজন পড়ে না। বর্তমানে বাংলাদেশের লোকাল পেমেন্ট গুলো যেমন বিকাশ, রকেটে,  নগদে পেমেন্ট সিস্টেম ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। একটি কোডের মাধ্যমে খুব সহজে স্ক্যান করে সব তথ্য কয়েক মিলিসেকেন্ডের মধ্যে পাওয়া যায়।একটি  QR Code এর শুধুমাত্র ৩০%  অংশ থাকলে ওই কোডের সব তথ্য  নির্ভুল পাওয়া যায়। ওয়েবসাইট, যোগাযোগ তথ্য বা ডকুমেন্ট খুব সহজে শেয়ার করা যায়। বর্তমানে ওয়াইফাই পাসওয়ার্ড এই QR Code এর মাধ্যমে শেয়ার হচ্ছে। Shareit একটি জনপ্রিয়  ফাইল শেয়ারিং অ্যাপ যা এই কোডের মাধ্যমে স্ক্যান করে অন্য মোবাইলে ফাইল ট্রান্সফার করা হচ্ছে। 



QR Code নিরাপদে ব্যবহারের উপায় :


- প্রতিটা QR Code স্ক্যান করার পূর্বে এর মূল উৎস যাচাই করুন। 

- স্ক্যান করার পর এর URL বা ফোন নাম্বার বা ইমেইল নাম্বার  ভালোভাবে দেখে নিন। 

- অজানা বা সন্দেহজনক QR Code কখনো স্ক্যান করবেন না। 

- আপনার হাতে থাকা স্মার্টফোনটির নিয়মিত আপডেট করুন। 

- পেমেন্ট করার আগে প্রাপকের নাম  দেখে নিন। 

- বিশ্বস্ত QR Scanner অ্যাপ ব্যবহার করুন। 




QR Code তৈরি করার নিয়ম 


QR Code হলো  Quick Response Code যা খুব কম সময়ের মধ্যে  এটি কোড স্ক্যান করে আপনার কোডের মধ্যে সব তথ্য প্রদান করে। 



QR Code তৈরি করতে যা যা লাগে :

-একটু ওয়েবসাইট লিংক 

-ফোন নাম্বার 

-ইমেইল ঠিকানা 

- WiFi তথ্য। 

- একটু বা অন্যান্য তথ্য 

- হাতে থাকা একটি ভালো স্মার্টফোন 

- ইন্টারনেট সংযোগ 



QR Code তৈরি করতে ধাপসমূহ :


আপনার হাতে থাকে স্মার্টফোনটি ইন্টারনেট সংযোগ দিয়ে QR Code Generator ওয়েবসাইটে প্রবেশ করুন। সেই ওয়েবসাইটে আপনার প্রয়োজনীয় তথ্য যেমন (ওয়েবসাইট লিংক, ইমেল ঠিকানা  ফোন নাম্বার, যোগাযোগ তথ্য)  সবকিছু প্রদান করুন। এসব তথ্য প্রদান করার সময় আপনি খেয়াল করুন আপনার ভালোভাবে সব তথ্য পূরণ করা হয়েছে কিনা। তারপর Generate  Qr Code  অপশনে  ক্লিক করলে Qr Code তৈরি হয়ে যাবে। তারপর নিচে থাকা Download অপশনে ক্লিক করে আপনার 

QR Code ডাউনলোড করুন। 

QR Code তৈরি করা যায় এমন কিছু ওয়েবসাইট লিংক : 

🔗QR code generator 

🔗QR code monkey 

🔗ME-QR 

🔗QR staff 

🔗GoQr Me

🔗Adobe QR Express generator 

🔗Canva code generator 



ভবিষ্যতে QR Code এর ব্যবহার


QR Code দিন দিন ব্যাপক হারে  এর ব্যবহার বৃদ্ধি  পাচ্ছে। কেননা আমরা  দেখতে পাই কোন রেস্তোরাঁ বা হোটেলে গিয়েও সবাই একই কোডের মাধ্যমে পেমেন্ট করে। মোবাইল রিচার্জ, সেন্ড মানি, ক্যাশ আউট  অনলাইন ব্যাংকিং এর সকল ক্ষেত্রে এই কোডের ব্যবহার অনেক। ভবিষ্যতে QR Code এর সম্ভাব্য কিছু ব্যবহার নিচে তুলে দেয়া হলো :


১) ক্যাশলেস পেমেন্ট 

২) ডিজিটাল মার্কেটিং 

৩) স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য বিজ্ঞানে 

৪) আধুনিক শিক্ষা ব্যবস্থায় 

৫) পরিবহনও টিকেট ক্রয় করার ক্ষেত্রে। 

৬) বড় বড় মার্কেটপ্লেসে  পণ্য যাচাই ও ট্রাকিং

৭) কৃত্রিম  বুদ্ধিমত্তা (Ai) এর বৃদ্ধি প্রসারে 


QR Code নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর? 


প্রশ্ন: QR Code কি?

👉 QR Code হলো Quick Response Code. যা হলো সাধারণত দ্বি-মাত্রিক বারকোড। 


প্রশ্ন: QR Code কত সালে আবিষ্কার হয়?

👉১৯৯৪ সালে। 


প্রশ্ন: QR Code স্ক্যান করতে কি কি লাগে? 

👉 আপনার স্মার্ট ফোনে ইন্টারনেট কানেকশন ও QR Scanner  অ্যাপ।


প্রশ্ন: QR Code কি বিনামূল্যে তৈরি করা যায়? 

👉 হ্যাঁ। অনলাইনে অনেক টুলস আছে যা ব্যবহার করে এই কোড খুব সহজেই তৈরি করতে পারবেন। 




শেষ কথা?


QR Code বর্তমানে একটি ডিজিটাল পেমেন্ট, তথ্য আদান-প্রদান, মার্কেটিং ও  ব্যবসায়িক যোগাযোগের অন্যতম মাধ্যম। এর মাধ্যমে ব্যবহারকারী মাত্র কয়েক সেকেন্ডে  ডিজিটাল পেমেন্ট  সম্পূর্ণ, কেনাকাটা থেকে শুরু করে , বড় বড় মার্কেট ও রেস্তোরাতে এই কোড বহুল ব্যবহার হয়। সহজ  ব্যবহার, দ্রুত স্ক্যানিং ও অধিক তথ্য সংরক্ষণের জন্য আজ এই কিউআর কোড বহুল জনপ্রিয়। কিন্তু নিরাপত্তার জন্য  অজানা QR Code এ  আমরা ক্লিক না করি বা কোন স্ক্যান না করে এতে আমাদের নিজেদের ক্ষতির ঝুঁকি থাকে। 



👉WiFi রাউটার কি?  Router কেনার আগে ১০টি গুরুত্বপূর্ণ টিপস ২০২৬


👉২০২৬ সালের সেরা কিছু ইয়ারবাডস দেখে নিন।আপনার পছন্দের মতো


মন্তব্যসমূহ

Popular

Freelancing প্রশিক্ষণ ৪৮ জেলায় একদম বিনামুল্যে দৈনিক ভাতা ২০০ টাকা, সকল তথ্য 🔥

২০২৬ বিশ্বকাপ ফুটবল টিকিটের দাম, বাংলাদেশ থেকে টিকেট কেনার নিয়ম ও খরচ

জেনে নিন অ্যান্ডুয়েড ১৬ সম্পর্কে,নতুন সব ফিচারের অভিঙ্গতা

ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে শুরু করবেন, লক্ষ্য ও সম্পূর্ণ গাইড (২০২৬) ⚡🔥

VoWiFi কী? কীভাবে কাজ করে, সুবিধা-অসুবিধা ও সম্পূর্ণ গাইড