আসসালামু আলাইকুম। one8bd.com এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আজকের এই পোস্টে আমরা জানবো বাসা বাড়িতে একটি ওয়াইফাই লাইন লাগাতে কি কি লাগে,অনু কিনতে কত টাকা লাগে, রাউটার কিনতে কত টাকা লাগে, বিভিন্ন রাউটারের দাম, একটি ওয়াইফাই লাইন দিয়ে কয়টা মোবাইল চলবে, সকল কিছু বিস্তারিত এই একই পোস্টে।
![]() |
| Wifi নিতে কি কি লাগে |
ওয়াইফাই লাইন লাগাতে কি কি লাগে?
বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট আমাদের এক অবিচ্ছিদ্দ অংশ হয়ে দাঁড়িয়েছে। পড়াশোনা থেকে শুরু করে, ব্যবসা-বাণিজ্য অফিস আদালত, কলকারখানা এমনকি ফ্রিল্যান্সিং, বিনোদন ও প্রিয়জনের সাথে যোগাযোগ করতে একটি অবিচ্ছিন্ন ইন্টারনেট প্রয়োজন।মোবাইল ডাটার খরচ বৃদ্ধি ও লিমিট এর মধ্যে থাকায় সবাই এখন ওয়াইফাই দিকে জুকছে।
কিন্তু যারা প্রথমবারের মতো ওয়াইফাই ইন্টারনেট সংযোগ নিতে চান তারা অনেকে জানেনা একটি ওয়াইফাই এর কত টাকা লাগে, রাউটার কিনতে কত টাকা লাগে, অন্য কিনতে কত টাকা লাগে। আজকের এই পোস্টে আরো জানবেন এটি ওয়াইফাই নিতে কি কি লাগে, কিভাবে একটি ভালো রাউটার নির্বাচন করবেন, কত এমবিপি স্পিড আপনার জন্য নিলে ভালো হবে এবং আইএসপি নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয় মাথায় রাখা দরকার।
Wi-Fi কি?
![]() |
| Wifi কি? From: Google |
সহজ ভাষায় বলতে গেলে ওয়াইফাই(Wi-Fi) হলো ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে কোন ইন্টারনেট প্রোভাইডার থেকে আপনার বাসা অথবা অফিসের জন্য যে ইন্টারনেট সংযোগ নেয়া হয় তাকে ব্রডব্যান্ড কানেকশন বলা হয়।আর এই ব্রডব্যান্ড কানেকশন কে কোন তার বিহীন মাধ্যমে আপনার মোবাইল বা কম্পিউটারের সংযোগ করাকে ওয়াইফাই বলে।
ওয়াইফাই লাইন দিতে কি কি লাগে? অনু, রাউটার (সকল সরঞ্জাম)
নতুন একটি ওয়াইফাই নিতে কিছু ডিভাইস ও সার্ভিসের প্রয়োজন হয় । তা নিচে দেওয়া হল :
১. ভালো মানের ইন্টারনেট সার্ভিস প্রোভাইড (ISP):
ওয়াইফাই সংযোগের প্রধান কাজ হলো এটি ভালো মানের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার খুজে বের করা। আপনার এলাকায় লোকাল ব্রডব্যান্ড ব্যবসায়ী মূলত ISP
১.ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কিভাবে খুজবেন :
আপনার এলাকায় লোকাল ব্রডব্যান্ড ব্যবসায়ী হলো আইএসপি। আপনার এলাকায় পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবদের থেকে খোঁজখবর নিয়ে ভালোভাবে জানো যে কোন সার্ভিস প্রোভাইডার ভালো।
২. কি যাচাই করবেন :
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাস্টমার সাপোর্ট কিরকম,লাইন কেটে গেলে তা কত দ্রুত সময় সমাধান করে, তাদের বিআরটিসি(BRTC) লাইসেন্স অনুমোদন আছে কিনা।
২. একটি ভালো মানের রাউটার নির্বাচন :
ইন্টারনেট লাইনকে তার বিহীন করে মোবাইল বার ল্যাপটপে সংযোগ দেওয়ার জন্য একটি রাউটার প্রয়োজন। একটি ভালো মানের রাউটারে আপনি রেঞ্জ এবং অধিক স্পিড পাবেন। বর্তমান বাজারে দুই ধরনের রাউটার পাওয়া যায় সিঙ্গেল ব্র্যান্ড (Single Brand) ডুওয়াল ব্র্যান্ড ( Dual Brand). ভালো মানের রেঞ্জ এবং স্পিড পেতে ডুয়াল ব্যান্ডের রাউটার নেওয়া আবশ্যক। বর্তমানে বাজারে অনেক ধরনের রাউটার পাওয়া যায়। তার মধ্যে জনপ্রিয় কিছু ব্র্যান্ড হলো TP Link, Tenda, Netgear,Asus Router, Xiaomi, D-Link.
৩. অনু(ONU) বা এমসি(MC) ডিভাইস :
ব্রডব্যান্ড লাইন সাধারণত অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে দিয়ে থাকে। এই অপটিক্যাল ফাইবার ক্যাবলের সিগন্যাল কে ডিজিটাল ডাটয় রূপান্তর করে রাউটারের প্রবেশ করানো হয়। এ কাজটি মূলত করে থাকে অনু (ONU= Optical Network Unit) বা এমসি (MC= Media Converter) ডিভাইস।
দাম: সাধারণত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যখন ওয়াইফাই লাইন দিয়ে থাকে তখন এই ডিভাইসটি সংগ্রহ করে। এই দিবসের জন্য আলাদা করে ৮০০ থেকে ১০০০ টাকা নিতে পারে.।
৪. অপটিক্যাল ফাইবার ক্যাবল
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ওয়াইফাই লাইন আনার জন্য এক ধরনের তার ব্যবহার করে যা অপটিক্যাল ফাইবার ক্যাবল নামে পরিচিত। আধুনিক ব্রডব্যান্ড কানেকশনের জন্য তামার তারের বদলে অপটিক্যাল ফাইবার ব্যবহার করে যা আলোর গতিতে ডাটা ট্রান্সফার করে। অনেক সময় ইন্টারনেট প্রোভাইডার সার্ভিসগুলো এই অপটিক্যাল ফাইবার নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ফ্রি দিয়ে থাকে। কিন্তু অনেক সময় সংযোগকারী বক্স থেকে আপনার বাসা দূরে হলে তার জন্য কিছু ফি নিতে পারে।
৫. ল্যান ক্যাবল (LAN Cable) :
অনু ডিভাইস থেকে আপনার রাউটারে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য ছোট এক ধরনের তার ব্যবহার করা হয় যাকে ল্যান ক্যাবল বলা হয়।রাউটার কিনলে সাধারণত এই রাউটারের ভিতরে এই ল্যান কেবল দেওয়া থাকে।
৬. সেটআপ প্রক্রিয়া :
- আই (ISP) ক্যাবলটি অনু(ONU) সাথে সংযুক্ত করুন।
- অনু (ONU) থেকে একটি লেন ক্যাবল(LAN Cable) দিয়ে রাউটারের WAN Port লাগান।
- রাউটার কনফিগার করে ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড সেট করুন
আপনার জন্য কত এমবিপিএস(MBps) লাইন দরকার :
১. সাধারণ ব্যবহারকারী
কাজ: ফেসবুক, ইউটিউব ব্রাউজিং, ২-৩ টা ডিভাইস।
স্পিড: 5-10 MBps.
২. মাঝারি ব্যবহারকারী
কাজ: ৪-৫ টা ডিভাইস, অ্যান্ড্রয়েড টিভি, ওটিটি(Netflix, Primevideo), Freelancing.
স্পিড: ১৫-২০ Mbps.
৩. প্রো ব্যবহারকারী
কাজ: অনলাইন গেমিং, 4K ভিডিও স্ট্রিমিং, বড় ফাইল ডাউনলোড।
স্পিড: ৩০-৩৫ Mbps.
বিশেষ দ্রষ্টব্য: বাংলাদেশের সাধারণত 5MBps এর জন্য ৫০০ টাকা, 10MBps এর জন্য ৮০০ টাকা, 20MBps এর জন্য ১২০০ টাকা ধরা হয়।
কি কি দেখে রাউটার কিনবেন গুরুত্বপূর্ণ টিপস :
ওয়াইফাই রাউটার কেনার আগে কিছু জিনিস জানা থাকলে পরে আর আফসোস করতে হবে না। কারণ ভালো রাউটার মানে ভালো স্পিড ভালো কভারেজ ও স্থিতিশীল ইন্টারনেট।
১. Wifi Standard Check:
রাউটার কিনার আগে এটি কোন ওয়াইফাই ভার্সনে সাপোর্ট করে তা দেখেন। বর্তমানে Wifi 5 বিশ্বব্যাপী প্রচলন চলতেছে। তবে আপনি যদি ভালো মানের স্পিড ও কভারেজ পেতে চান তাহলে Wifi 6 নেওয়া ভালো।
২. কভারেজ এরিয়া থেকে কিনুন :
আপনার যদি ছোট বাসা হয় তাহলে সাধারন রাউটার নিতে পারেন। আর যদি আপনার বাসা বড় অথবা দোতলা হয় তাহলে দেয়াল এন্টেনা অথবা মেস এন্টিনা নিতে পারেন।
৩. ব্র্যান্ড সাপোর্ট দেখুন:
একটি রাটো সাধারণত সিঙ্গেল ব্যান্ড ও ডুয়াল ব্যান্ড হয়ে থাকে। রাউটার Single Band (2.4GHz) নাকি Dual Band (2.4GHz + 5GHz) তা দেখুন।
৪. LAN Port সাপোর্ট কিনা দেখুন :
যদি PC, Smart TV, CCTV ব্যবহার করেন তাহলে LAN Port দরকার হবে।
Gigabit Port থাকলে বেশি স্পিড পাবেন, বিশেষ করে 100 Mbps+ ইন্টারনেটে।
৫. প্যারেন্টাল কন্ট্রোল :
আপনার রাউটারের প্যারেন্টাল কন্ট্রোল আছে কিনা তা দেখে নিন। কেননা বাসায় বাচ্চা থাকলে আপনি নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করতে পারবেন এবং ইন্টারনেট ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দিতে পারবেন।
ওয়াইফাই তার / কেবল এর দাম কত?
বাংলাদেশের সাধারণত ওয়াইফাই তার ল্যান ক্যাবলের দাম প্রতি মিটারে ১০ থেকে ১৫ টাকা হয়ে থাকে। এইটা কেবল এর দাম মূলত গজ হিসাব করা হয়, প্রতি ঘোষ ল্যান্ডকে বল এর দাম প্রায় ১০ থেকে ১৫ টাকা হয়। তবে ভালো মানের কেবলের দাম একটু ভিন্ন হতে পারে।
বিভিন্ন ওয়াইফাই তারের দাম :
- সাধারণ ল্যান ক্যাবল : প্রতি গজ ১০ থেকে ১৫ টাকা।
- ফাইবার অপটিক্যাল ক্যাবল : প্রতি মিটার ২৩ টাকা থেকে শুরু হয়।
- প্যাচ কর্ড: প্রতি মিটার পেজ কোড এর মূল্য প্রায় ১০০ টাকা হতে পারে।
- ১০০ মিটার ল্যান ক্যাবল (১ রোল) : ২০০০ থেকে ২৮০০ টাকা পর্যন্ত হয়।
FAQs
১ গজ ওয়াইফাই তারের দাম
👉
২. ২০০ মিটার ওয়াইফাই তারের দাম কত
👉
৩. ১ মিটার ডিসের তারের দাম কত
৪. ফাইবার তার কত টাকা মিটার?
👉 ২৩ টাকা।
৫. ফাইবার বোর্ডের দাম কত?
👉 ১৫০-২০০ টাকা।
৬. এক মিটার ওয়াইফাই তারের দাম কত?
👉 ৯টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত।
উপসংহার:
সর্বশেষে বলতে চাই, একটি ওয়াইফাই লাইন নিতে কি কি লাগে তা এই পোস্টে বিস্তারিত ছিল। আপনার মূলত দরকার একটি ভালো মানের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, একটি রাউটার ও অনু, আর ইন্টারনেট সংযোগ।
ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে অতিরিক্ত তাড়াহুড়া করা ঠিক না। আপনি আপনার পাড়া-প্রতিবেশী ও বন্ধুবান্ধব থেকে পরামর্শ নিয়ে কোন ব্যান্ড ভালো তা বিবেচনা করে ওয়াইফাই লাইন নেওয়া ভালো।
ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্যনতুন সকল ধরনের টিপস পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ🥰






একটি মন্তব্য পোস্ট করুন