আসসালামু আলাইকুম। one8bd.com এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ২০২৬ এর বিশ্বকাপ ফুটবল ম্যাচের টিকিটের মূল্য ও বাংলাদেশ থেকে কিভাবে কিনবেন তার সম্পূর্ণ গাইডলাইন।
বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর টিকিটের দাম কত? বাংলাদেশ থেকে কেনার নিয়ম
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আকর্ষণ হলো FIFA World cup 2026. চার বছর পর পর ফিফা অনুষ্ঠিত হয় তাই মানুষের মাঝে এর একটা খুশির ধুম পড়ে যায়। প্রথমবারের মতো এই ফিফা বিশ্বকাপ মেক্সিকো যুক্তরাষ্ট্র ও কানাডা যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বড় ফুটবল ইভেন্ট। এ ফিফা ফুটবল অনুষ্ঠানের মোট আর ৪৮টি দেশের মোট ১০৪ টি ম্যাচের আসলে ফুটবল ভক্তদের আগ্রহের কোন কমতি নেই।
এই ফুটবল আসলে সবচেয়ে বড় আকর্ষণ হলো নেইমার, মেসি ও ও এমবাপ্পির দলগুলো নিয়ে একটু টানটান উত্তেজনা থাকে। তাই বাংলাদেশ থেকে সবার একটা প্রশ্ন হল বাংলাদেশ থেকে ফিফা ফুটবল ২০২৬ খেলার টিকিটের দাম কত। আজকের এই পোস্টে আমরা জানবো, এই ফিফা ফুটবল খেলার টিকিটের দাম কত, বাংলাদেশ থেকে কিভাবে টিকিট টা কিনবেন, কিভাবে টিকিটের মূল্য পরিশোধ করবেন, যাতে খরচ সহ সবকিছু থাকছে এই এক পোস্টে।
ফুটবল বিশ্বকাপ ২০২৬ এ সম্পর্কে ছোট্ট কিছু ধারনা :
ফুটবল বিশ্বকাপ মানেই ফুটবলপ্রেমীদের এক বিশাল উৎসব। চারিদিকে একপ্রকার হইহুল্লুর নিয়ে সবাই মেতে উঠে এই ফুটবল খেলা দেখার জন্য। তার মধ্যে ২০২৬ এর ফুটবল বিশ্বকাপ টি, ৪৮টি দেশের মোট ১০৪ টি ম্যাচে এবারের ফুটবল বিশ্বকাপ টি সবচেয়ে বড় ফুটবল আসর হতে চলছে। এই ফুটবল ম্যাচ টি যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো এই তিন দেশ আয়োজন করতেছে। ফলে দর্শক সংখ্যা যেমন বাড়বে তেমন টিকেটের মুল্যও অনেক বেশি হবে।
আপনি যদি ভেবে থাকেন যে আমি এই ফুটবল বিশ্বকাপ টি টিকেট কিনে তারপরে দেখব, তাহলে প্রথমে জানতে হবে আমাদের টিকিটের মূল্য। কেননা ২০২৬ এর ফুটবল বিশ্বকাপটি এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ফুটবল বিশ্বকাপ হতে চলেছে।
বিশ্বকাপ ২০২৬ টিকেট মূল্য ধরন:
ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর টিকিটের মূল্য বিভিন্ন কাঠামো হয়ে থাকে। এটি নির্ভর করে ম্যাচের ধরন, আসরের অবস্থান ও মানুষের চাহিদার উপর।
টিকেট সাধারণত চার ভাগে ভাগ করা যায় :
- প্রথম ক্যাটাগরি : সবচেয়ে উঁচু সিট, এর মূল্য সবচেয়ে বেশি হয়ে থাকে।
- দ্বিতীয় ক্যাটাগরি : মাঝে মাঝে অবস্থানের সিট।
- তৃতীয় ক্যাটাগরি : তুলনামূলকভাবে সস্তা।
- চতুর্থ ক্যাটাগরি : যে কম দামি সেট (সীমিত)
নোট: একটি বিষয় এখানে লক্ষ্য রাখবেন, উপরে প্রতিটি ক্যাটাগরির সিটের সাথে ১৫% সার্ভিস চার্জ যোগ করা হয়।
১. এক নজরে বিশ্বকাপ ২০২৬
এই বিশ্বকাপটি সবচেয়ে বড় বিশ্বকাপ হতে চলেছে কেননা এর আগে ৩০ বা ৩২ দল মিলে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে কিন্তু এবার এই প্রথমবার যেটাতে ৪৮ টি দেশ অংশগ্রহণ করবে।
বিস্তারিত :
- মোট দল: ৪৮টি (দেশ)
- মোট ম্যাচ: ১০৪ টি
- ভ্যেনু: ১৬ টি যথা: যুক্তরাষ্ট্রের ১১ টি মেক্সিকোতে ৩টি ও কানাডাতে ২টি।
- ফাইনাল ম্যাচ: ১৯ জুলাই (মেটলাইফ স্টেডিয়াম,নিউ জার্সি,যুক্তরাষ্ট্র)
মোবাইলে বা টিভিতে খেলা দেখার যে মাঠে গিয়ে লাখো দর্শকের সাথে ফুটবল ম্যাচ দেখার অনুভূতিটা আলাদা।
২. ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর টিকিটের মূল্য তালিকা :
ফিফা সাধারণত প্রতিটি বিশ্বকাপের আগেই টিকেটের মূল্য নির্ধারণ করে দেয়। ফিফা ২০২৬ এর বিশ্বকাপের জন্য ডায়নামিক প্রাইসিং( Dynamic Priceing) পদ্ধতি অনুসরণ করেছে.।
৩. সাধারণ ম্যাচ (গ্রুপ পর্ব)
প্রতিটা বিশ্বকাপে গ্রুপ পর্বের টিকেটের মূল্য সাধারণত কম থাকে।
১. ক্যাটাগরি ৩ (সাধারণ সিট) : ১২০ থেকে ২০০ ডলার (বাংলাদেশী টাকা প্রায় ১৪৫০০-২৪০০০) । যারা কম টাকায় বিশ্বকাপের আমেজ নিতে চান, তাদের জন্য এই সিট।
২. ক্যাটাগরি ১ (প্রিমিয়াম) : ৭০০ থেকে ১২০০ ডলার ( বাংলাদেশী টাকা প্রায় ৮৫০০০-১৫০০০০).মাঠের একদম কাছ থেকে খেলা দেখার জন্য এই ক্যাটাগরি।
৪. নকআউট পর্ব:
গ্রুপ পর্ব শেষ হওয়ার পর পরই শুরু হবে এক উত্তেজনায় ভরা ম্যাচ।এই পর্বের টিকেটের মূল্য শুরু হয় ২২৫ ডলার থেকে। যা প্রিমিয়াম গ্রুপে ৬০০ ডলার পর্যন্ত হতে পারে।
৫. কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনাল :
প্রতিটি বিশ্বকাপ টিকিটের মূল্য শুরুর দিকে যা থাকে শেষের দিকে তার থেকে বেশি দামে টিকেট কিনতে হয়।
কোয়ার্টার ফাইনাল : এই কোয়ার্টার ফাইনালের সিটে সাধারণত আপনার খরচ হবে ৪৫০( ৫৫০০০ টাকা) ডলার
সেমি ফাইনাল : সেমিফাইনালে প্রিমিয়াম সিটের দাম প্রায় ৩২৯৫( প্রায় ৪ লক্ষ টাকা) ডলার ছাড়িয়ে যেতো পারে।
৬. ফাইনাল ম্যাচ
ধারণা করা হচ্ছে, ২০২৬ এর বিশ্বকাপটি সবচেয়ে ব্যয়বহুল হতে যাচ্ছে। তাই এই ফাইনালের টিকেটের দামও তত বেশি হবে।
১. সাধারণ সিট : ১৪৯০ ডলার( প্রায় এক লক্ষ 55 হাজার টাকা)
২. প্রিমিয়াম সিট :১০৯৯০ ডলার( যা প্রায় ১৩ লক্ষ ৫৫ হাজার টাকা) ।
৭. সাপোর্টার টিয়ার ( Supporter Tier) মাত্র ৬০ ডলার
পুরো ফুটবল বিশ্বকাপে সবচাইতে কম দামি সিট হলো সাপোর্টার টিয়ার যা মাত্র ৬০ ডলার পাওয়া যায়।প্রতি বছর এর মত এই বছরও ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে এই সিট বরাদ্দ করে।এই সিট ফাইনাল ম্যাচের জন্য বরাদ্দ আছে।
কিভাবে পাবেন:
এই সাপোর্টটি টিয়ার টিকেটটি মূলত লটারির মাধ্যমে দিয়ে থাকে। এই লটারি পেতে হলে আপনাকে ফিফা এর মূল একাউন্টে গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর লটারি মাধ্যমে টিকেট কিনতে হবে।
৮. বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর টিকেট কিভাবে কিনবেন :
বাংলাদেশ থেকে ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ক্রিকেট আপনি অনলাইনে মাধ্যমে কিনতে পারবেন। তার জন্য দরকার সঠিক দিকনির্দেশনা নিচে ধাপ অনুসরণ করলে আপনি টিকেট কিনতে পারবেন :
ধাপ ১ : ফিফা অফিসিয়াল ওয়েবসাইটের রেজিস্ট্রেশন : প্রথমে আপনাকে fifa.com /tickets এই ওয়েবসাইটে গিয়ে সঠিক নাম ঠিকানা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে।
ধাপ ২ : টিকেট অ্যালট চালু করা : ফিফা প্রতিটি ম্যাচের জন্য টিকেট নির্ধারণ করে রেখেছে এর জন্য আপনাকে ক্রিকেট অ্যালার্ট চালু করতে হবে। এ অ্যালার্ট চালু করলে আপনি জানতে পারবেন কখন টিকেটটি ছাড়বে। Register for ticket alerts অপশনে গিয়ে টিকেট এলা চালু করে দিন।
ধাপ ৩ : টিকেট লটারি প্রক্রিয়ায় অংশগ্রহণ :এবারের বিশ্বকাপের টিকেটের চাহিদা থাকবে ব্যাপক। তাই ফিফা প্রথম ধাপ ( Random selection draw) মাধ্যমিক ক্রিকেট বিক্রি করে।
ধাপ ৪ : First Come, First Serve (FCFS): এর মানে হলো আপনি যদি আগে আসেন তাহলে আপনি আগে টিকিট পাবেন। তাই যেদিন টিকিট ছাড়বে সেদিন আপনার একাউন্টে লগইন করে, আপনার টিকিট আপনি বুঝে নেন।
৯.বাংলাদেশ থেকে কিভাবে পেমেন্ট করবেন :
ফিফার ওয়েবসাইট থেকে টিকিট কিনতে আপনাকে অবশ্যই আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হবে। বাংলাদেশ থেকে পেমেন্ট করার নিয়ম :
১. ডোয়াল কারেন্সি ডেবিট অথবা মাস্টার কার্ড : আপনার ব্যবহৃত ভিসা অথবা মাস্টার কার্ডটি অবশ্যই ডোয়াল কারেন্সি সাপোর্ট থাকতে হবে।
২. ভার্চুয়াল কার্ড : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভার্চুয়াল কার্ড পেপাল ( Paypal) ব্যবহার করে আপনি টিকেট ক্রয় করতে পারবেন।
৩. বাংলাদেশ থেকে যেসব কার্ডে আপনি সহজে পেমেন্ট করতে পারবেন :
- BRAC Bank Visa / Mastercard
- Eastern Bank PLC (EBL)
- City Bank
- Dutch-Bangla Bank
এগুলোতে সাধারণত ডলার পেমেন্ট চালু করা যায় (ব্যাংকে গিয়ে এক্টিভ করতে হয়)
৪. পেমেন্ট করার পদ্ধতি :
- FIFA টিকিট সাইটে লগইন করুন
- ম্যাচ/টিকিট সিলেক্ট করুন
- Checkout এ গিয়ে কার্ড ডিটেইলস দিন
- OTP দিয়ে কনফার্ম করুন
- পেমেন্ট হলে টিকিট আপনার FIFA অ্যাকাউন্টে যাবে।
১০. ফিফা বিশ্বকাপ ২০২৬ ম্যাচ দেখতে বাংলাদেশ থেকে মোট কত খরচ হতে পারে :
ফিফা বিশ্বকাপ ২০২৬ এ বাংলাদেশ থেকে মোট কত খরচ হতে পারে তা জানার জন্য, নিজের ধাপ গুলো অনুসরণ করুন। আগেই বলা হয়েছে এই বিশ্বকাপ অনেকটা ব্যয়বহুল তাই আপনার একটি বড়সড় বাজেট দরকার।
১. বিমানের টিকেট:
বাংলাদেশ থেকে সরাসরি আমেরিকা যাওয়ার কোন ফ্লাইট নেই।ট্রানজিট হয়ে যেতে হয়। এই টিকেটে যাওয়া আসা থেকে শুরু করে ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার পর্যন্ত হতে পারে।
২. ভিসা প্রসেসিং ফি:
- -ইউএস ভিসা ফ্রি : USA টুরিস্ট ভিসা ফি ১২৫ সি ডলার যারা বাংলাদেশের প্রায় ২০ হাজার টাকার মতো.।
- - কানাডা ভিসা ফি: কানাডা ট্যুরিস্ট ভিসা ফ্রি ১০০ কানাডিয়ান ডলার বাংলাদেশের প্রায় ৮৫০০ টাকা।
- - মেক্সিকো ভিসা ফ্রি : যদি আপনার ইউএসএ মাল্টিপল এন্ট্রি ভিসা থাকে তাহলে আলাদা করে মেক্সিকো ভিসা লাগেনা।
৩. থাকা ও খাওয়া :
বিশ্বকাপে আয়োজনের ফলে আশেপাশে হোটেল গুলোতে ৩০০% থেকে ৪০০% ভাড়া বেশি হয়ে থাকে।
- সাধারণ মানে হোটেলগুলোতে প্রতি রাতের থাকার জন্য ১০০ থেকে ২০০ ডলার হয়ে থাকে।
- প্রতিদিন খাবার আনুমানিক খরচ ৫০ থেকে ১০০ ডলার হয়ে থাকবে।
৪. যাতায়াত : আমেরিকা এক শহর থেকে অন্যসহ যাতায়াত করতে ডোমেস্টিক ফ্লাইট মাটির প্রয়োজন হয়। এর জন্য আপনাকে আলাদা করে বাজেট ধরে রাখতে হবে।
সর্বমোট বাজেট
উপরে সব বাজেট মিলিয়ে একজন মানুষের ১টি অথবা দুটি ম্যাচ দেখতে সর্বমোট ৬ থেকে ১০ লাখ টাকার প্রয়োজন হযতে পারে।
১১. বিশ্বকাপ ২০২৬ এর ভেন্যু বা স্টেডিয়ামের তালিকা
যেহেতু তিনটি দেশ মিলে এ বিশ্বকাপ আয়োজন করা হয়েছে তাই তাই আপনাকে প্রথমে নিশ্চিত করতে হবে যে কোন শহরে খেলা দেখবেন।
যুক্তরাষ্ট্রের ভেন্যুসমুহ(১১টি শহর):
নিউ জার্সি (ফাইনাল ম্যাচ) ,লস এঞ্জেলস,ডালাস, মায়ামি, আটলান্টা,বোস্টন, হিউস্টন, ফিলাডেলফিয়া, ক্যানসাস সিটি, সিয়াটল এবং সান ফ্রান্সিসকো।
কানাডা ভেনু সমূহ (২টি শহর)
টরেন্ট ও ভাস্কোভার
মেক্সিকো ভেন্যুসমুহ ( ৩টি শহর)
মেক্সিকো সিটি, গুয়াদালাজারা এবং মন্টেরে।
বিশ্বকাপ ২০২৬ নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর :
প্রশ্ন: বিশ্বকাপ ২০২৬ এর সর্বনিম্ন টিকিটের দাম কত?
👉 বিশ্বকাপ ২০২৬ এর সর্বনিম্ন টিকেটের দাম হচ্ছে ৬০ ডলার।
প্রশ্ন: বিশ্বকাপ ২০২৬ এর টিকেট কবে থেকে বিক্রি শুরু হবে?
👉 সাধারণত বিশ্বকাপের টিকেট ১০ থেকে ১২ মাস আগে থেকে বিক্রি শুরু হয়।
প্রশ্ন:বাচ্চারা কি বিনামূল্যে খেলা দেখতে পারবে?
👉না। ফিফার নিয়ম অনুসারে যে কোন বয়সের জন্য পুরো টিকেট প্রাইস দিয়ে খেলা দেখতে হবে।
প্রশ্ন: আমার কিনা টিকেট কি আমি অন্যজনকে দিতে পারব?
👉 হ্যাঁ। ফিফা নিজস্ব একটি ওয়েবসাইট আছে যেখানে রিসেল নামে একটি অপশন আছে সেখানে গিয়ে আপনি এই টিকিট অন্য কাউকে দিতে পারবেন।
শেষ কথা:
বিশ্বকাপ ২০২৬ এর টিকেটের দাম কত হবে তা নির্ভর করে, আপনি কোন ম্যাচ দেখবেন এবং কোথায় বসে ম্যাচটি দেখবেন তার উপর।তবে টিকিটের দামের চেয়ে বড় বিষয় হলো যাতায়াত ও ভিসার প্রস্ততি।
বিশেষ দ্রষ্টব্য: ফিফা যেকোনো সময় তাদের টিকেটের মূল্য ও নিয়ম পরিবর্তন করার অধিকার রাখে। তাই সর্বশেষ আপডেট পেতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।


একটি মন্তব্য পোস্ট করুন