আসসালামু আলাইকুম। আপনাদের এই পোস্টে স্বাগতম। এই পোস্টে বাংলাদেশের ৬৪ জেলার ভ্রমন করা যায় এমন কিছু জায়গা নিয়ে আজ আলোচনা করবো। বাংলাদেশের কোন কোন জেলায়, কোন কোন জায়গা আছে এবং মানুষ ছুটির দিনে সেখানে বেড়াতে যেতে পারবে এই পোস্টে তা আলোচনা করা হবে।
বাংলাদেশের ৬৪ জেলার দর্শনীয় স্থান
৬৪ জেলার বাংলাদেশের কোন জেলায় কোন জায়গা আছে তার একটি তালিকা দেওয়া হবে। আপনি যদি একজন ভ্রমনপিপাসু হন এবং বাংলাদেশের কোন জেলায় কোন জায়গা আছে তা জানতে চান,তাহলে এই তালিকা আপনার জন্য।এই বাংলাদেশে সম্পদ, নদী আর প্রাচীন প্রত্নতন্ত্রের এই দেখার মত জায়গার শেষ নেই। তো চলুন, দেখে নেওয়া যাক, বাংলাদেশে কোন জেলার কোন জায়গা ভ্রমন করার মতঃ
১ চট্টগ্রাম বিভাগঃ
পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন এই বিভাগের সবচেয়ে বেশি। তো চলুন দেখি চট্টগ্রাম বিভাগে কী কী আছে ভ্রমন করার মত!
- চট্টগ্রাম: প্রতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়ে-স লেক, চাটগাঁর মেজবান।
- কক্সবাজার: দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত, হিমছড়ি, ইনানী।
- বান্দরবন: আছে নীলগিরি, নীলাচল, বগালেক, স্বর্ন মন্দির।
- রাঙামাটি: কাপ্তাই লেক, সাজেক ভ্যালি, ঝুলন্ত ব্রিজ।
- খাগড়াছড়িঃ আলুটিলা, গুহা, রিসাং ঝরনা।
- ফেনী: মুহরী প্রজেক্ট, বিজয় সিংহ দিঘি
- লক্ষ্মীপুর: মঞ্জু চৌধরির হাট, রায়পুর মৎস্য প্রজনন কেন্দ্র।
- চাঁদপুর: তিন নদীর মোহনা, রুপালী ইলিশ।
- কুমিল্লা: ময়নামতি শালবন বিহার, ধর্মসাগর দিঘি, রসমালাই।
২) সিলেট বিভাগ:
চায়ের দেশ আর ঝরনার বিভাগ হলো সিলেট বিভাগঃ
- সিলেট: শাহজালাল মাজার, জাফলং, বিছানানা কান্দি।
- মৌলভীবাজার: শ্রীমঙ্গল, লাউয়াছড়া বন, মাধবকুন্ড, ঝরনা।
- সুনামগঞ্জ: টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, শিমুল বাগান
- হবিগন্জ: সাতছড়ি জাতীয় উদ্যান, বেমা-কালেঙ্গা
বন্যপ্রাণী।
৩) বরিশাল বিভাগ
বরিশালকে বলা হয় নদী আর
শস্য শ্যামাল বাংলার বিভাগ।
- বরিশাল: ভাসমান পেয়ারা বাজার, গুঠিয়া মসজিদ।
- পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকত।
- ভোলা: চর-চর-কুকরি-মুকরি, মনপুরা দ্বীপ।
- ঝালকাঠি: ভীমরুলি পেয়ারা বাজার
- পিরোজপুর: বলেশ্বর নদী, রাজবাড়ী
- বরগুনা: হরিনঘাটা বন, শুভসন্ধ্যা সমুদ্র সৈকত।
৪) রাজশাহী বিভাগ:
শিল্প আর রেশমের শহর
- রাজশাহী: পন্দা পাড়, বরেন্দ্র গবেষনা জাদুঘর
- চাঁপাইনবাবগন্জ: ছোট সোনা মসজিদ, আম বাগান।
- নাটোর: উত্তরা গনভবন, বানী ভবানীর রাজবাড়ী, চলনবিল।
- নওগাঁ: পাহাড়পুর বৌদ্ধ বিহার, কুসুম্বা মসজিদ।
- পাবনা: হার্ডিজ ব্রিজ, পাকশী রিসোর্ট, মানসিক হাসপাতাল।
- বগুড়া: মহাস্থানগড়, বেহুলা লখীন্দরের বাঘর ঘর।
- জয়পুরহাট: হিন্দা-কসবা শাহী মসজিদ।
- সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু , রবীন্দ্র কাছারী বাড়ী।
৫)ময়মনসিংহ বিভাগ:
গারো পাহাড়ের পাদদেশ।
- ময়মনসিংহ: কৃষি বিশ্ববিশ্যালয়, শশীলজ, জয়নুল আবেদিন সংগ্রহ শালা
- নেত্রকোনা: চিনা মাটির পাহাড়, সোমেশ্বরী নদী,
- শেরপুর: মধুটিলা ইকোপার্ক, গজনী অবকাশ কেন্দ্র
- জামালপুরঃ যমুনা ফার্টিলাইজার, লাউচাপড়া পিকনিক স্পট।
৬) রংপুর বিভাগ;
- রংপুর: তাজহাট রাজবাড়ী, ভিন্নজগত
- দিনাজপুর: রামসাগর দিঘি, কান্তজীর মন্দির।
- পঞ্চগড়: চা বাগান
- ঠাকুরগাওঃ বালিয়াডিঙ্গি সূর্যপরী আমগাছ।
- নীলফামারী: নীলসাগর, তিস্তা ব্যারজ
- কুড়িগ্রাম: ধবলা সেতু, চিলমারী বন্দর।
- লালমনিরহাট: তুষভান্ডার জমিদারবাড়ী,
- গাইবান্ধাঃ বালামি ঘাট।
৭) খুলনা বিভাগ:
- খুলনাঃ সুন্দরবন, রূপসা সেতু।
- বাগেরহাট : ষাট গুম্বজ মসজিদ,খান শাহ জাহান আলীর মাজার।
- সাতক্ষীরা: শ্যামনগর
- যশোর: গদখালী ফুলের বাজার, বিনোদিয়া পার্ক মাগুরা: রাজা সিতারাম রায়ের প্রাসাদ।
- নড়াইল: চিত্রা নদী।
- কুষ্টিয়াঃ লালন শাহের মাজার, শিলাইদহ কুঠিকড়ী।
- মেহেরপুর: মুজিবনগর স্মৃতিসৌদ্ব
- ঝিনাইদহঃ চিনি কল, জোহান ড্রিম ভ্যালি।
- চুয়াডাঙ্গা: তিন ঘুম্বজ মসজিদ।
৮) ঢাকা বিভাগ:
- ঢাকা: লাল বাগ কেল্লা, আহসান মঞ্জিল, জাতীয় সংসদ ভবন।
- গাজীপুর: ভাওয়ান রাজবাড়ি, সাফারি পার্ক।
- নারায়নগন্জ: পানাম সিটি,সোনারগাঁ।
- নরসিংদী: ড্রিম হলিডি পার্ক
- টাঙ্গাইল: মহেরা জমিদার বাড়ী
ভ্রমনের গুরুত্ব :
ভ্রমণ শুধুমাত্র আনন্দ দেয় না বরং একটি মানুষের জীবনে মানসিক, শারীরিক ও জ্ঞানগত উন্নতি করে। নিচে ভ্রমণের প্রধান গুরুত্বগুলো নিয়ে আলোচনা করা হলো :
১. মানসিক শান্তি :
ভ্রমণ শুধুমাত্র আনন্দদায়ক নয় বরং মানসিক শান্তির বিকাশে একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিনের ব্যস্ততা, কাজের চাপ ইত্যাদি থেকে দূরে গিয়ে নিজের মনকে সতেজ করতে ভ্রমণের গুরুত্ব অপরিসীম। স্ট্রেস কমে এবং মানসিক শান্তি আসে।
২. ঙ্গান বৃদ্ধি :
দেশ-বিদেশ ভ্রমণ করলে নতুন জায়গা নতুন সংস্কৃতি নতুন মানুষদের সাথে পরিচয় হয় এতে করে নিজের জ্ঞান বৃদ্ধি হয় নতুন কিছু জানা হয় নতুন কিছু শেখা হয়। ভ্রমণের মাধ্যমে বইয়ের বাইরে অনেক কিছু অভিজ্ঞতা শেখা হয়।
৩. আত্মাবিশ্বাস বৃদ্ধি :
অজানা অচেনা জায়গায় গিয়ে নিজে নিজে অনেক সমস্যার সামলাতে হয়। এতে করে নিজের আত্মবিশ্বাস এবং সমস্যা সামলানোর দক্ষতা বাড়ে।
৪. শারিরীক সুস্থতা :
ভ্রমণের সময় অনেক হাঁটাচলা পাহাড়ে উঠা এবং সাঁতার কাটা হয়। যা শারীর সুস্থতা অর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
৫. সামাজিক সম্পর্ক উন্নয়ন:
ভ্রমণের সময় অনেক অচেনা মানুষের সাথে পরিচয় হয়, বন্ধুত্ব বাড়ে, যা একটি মানুষের সামাজিক দক্ষতা বাড়ায়।
পরিবার নিয়ে কোথায় কোথায় ভ্রমণ করা দরকার :
সাজেক ভ্যালি: পাহাড়, মেঘ আর ঠান্ডা পরিবেশ -পরিবার নিয়ে ঘোড়ার একমাত্র পারফেক্ট জায়গা।
বান্দরবান : নীলগিরি ও নীলাচল - দারুন ডিউ ও অ্যাডভেঞ্চার।
শ্রীমঙ্গল: চা বাগান লাউয়াছড়া বন - প্রকৃতির মাঝে এক শান্ত ও সবুজ পরিবেশ।
কক্সবাজার : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত - পরিবারের সবাই এখানে এক অপরূপ সৌন্দর্য অনুভব করবে।
কুয়াকাটা : সূর্যদয় ও সূর্যস্থ উভয় দেখা যায় - এক ইউনিক অভিজ্ঞতা।
সুন্দরবন : রয়েল বেঙ্গল টাইগার, নদী ও ম্যানগ্রোভ বন- পরিবারের সাথে এক অন্যরকম অভিজ্ঞতা।
কিছু টিপস:
- ছোট বাচ্চা থাকলে পাহাড়ি এলাকা এড়িয়ে চলুন।
- গরমে কোথাও ভ্রমণ করলে সমুদ্র বেছে নিন।
- শীতকালে সুন্দরবন ও ঐতিহাসিক জায়গা ভালো।
- আগে থেকে হোটেল, খাবার, গাড়ি সব ঠিক করে নেন।
ভ্রমনের সেরা সময়ঃ
বাংলাদেশ ভ্রমণের জন্য শীতকাল সবচেয়ে উপযুক্ত সময়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি এ সময়টা আবহাওয়া থাকে আরামদায়ক ঘুরাঘুরি জন্য একদম পারফেক্ট। বর্ষাকালে প্রকৃতি আরো সবুজ হয়ে ওঠে। চারিদিকে সবুজের সুমারুহ বয়ে যায় তাই এই সময় আপনি ভ্রমণ করলে একটা অন্যরকম অনুভূতি পাবেন।
ভ্রমন টিপস ও সর্তকতাঃ
ভ্রমণে যাওয়ার আগে পরিকল্পনা করা খুব জরুরী। কোথায় যাবেন কোথায় থাকবেন কি খাবেন তা কত বছর। একজন ভ্রমণকারীর জন্য এগুলা একদম একান্তই প্রয়োজন। ভ্রমণ করার সময় স্থানীয় খাবার ট্রাই করুন,তবে স্বাস্থ্য বিধি মেনে চলুন, পরিবেশ রক্ষা করুন, যেখানে সেখানে ময়লা ফেলবেন না।
উপসংহারঃ
বাংলাদেশের ৬৪ জেলা যেন এক একটি বই। আপনি যতই বই পড়বেন ততই আপনি ভ্রমণ পিপাসু হয়ে উঠবেন। ভ্রমণের প্রতিটি জায়গা প্রতিটি মানুষ প্রতিটি দৃশ্য, সবকিছুই আপনাকে নতুন নতুন কিছু শিখাবে। আপনি যদি সত্যিই একজন ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তাহলে নিজের দেশ থেকেই শুরু করেন। কেননা কখনো কখনো সুন্দর জায়গা, সুন্দর প্রকৃতি আমাদের চারপাশে থাকে ----শুধু আমরা দেখি না।
FAQ:
১) প্রশ্ন: বাংলাদেশী ভ্রমণের জন্য সেরা সময় কোনটি?
উত্তর : শীতকাল, আপনি অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে ঘুরতে পারেন।
২) প্রশ্ন: সুন্দরবন ভ্রমনে কিভাবে যাব?
উত্তর : খুলনা বা মংলা থেকে নৌকায় যেতে হয়।
৩) প্রশ্ন: পাহাড়ে ভ্রমণের জন্য কোন কোন জেলা ভালো?
উত্তর : পাহাড়ে ভ্রমের জন্য আপনি বান্দরবন ও রাঙ্গামাটি যেতে পারেন।
৪)প্রশ্ন: আমার প্রথমে কোন কোন দিক ভ্রমন করা প্রয়োজন?
উত্তর : বিশেষ করে আপনার এলাকায় যেখানে কম খরচে দর্শনীয় স্থান আছে, সেখানে আপনি প্রথমে ঘুরে আসতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন