ডিগ্রি ভর্তির রেজাল্ট প্রকাশ ২০২২ (জাতীয় বিশ্ববিদ্যালয়)

ডিগ্রি ভর্তির রেজাল্ট প্রকাশ ২০২২ (জাতীয় বিশ্ববিদ্যালয়)


ডিগ্রি ভর্তি রেজাল্ট প্রকাশ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২২,আপনি আপনার মোবাইলের মাধ্যমে আপনার ভর্তি রেজাল্ট জানতে পারবেন।তার জন্য আপনাকে শুধু Roll and Pin জানতে হবে অথবা আপনি মেসেজের মাধ্যমে আপনার ভর্তির রেজাল্ট জানতে পারবেন।

ইন্টারনেটে ডিগ্রি ভর্তির রেজাল্ট দেখতেঃ

আপনি চাইলে এখন আপনার ডিগ্রি ভর্তির রেজাল্ট ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারবেন। ইন্টারনেটের মাধ্যমে দেখতে আপনার একটি মোবাইল ও নিদিষ্ট পরিমাণ ডেটা লাগবে যা আব্যশক।আপনি নিচের নিয়মটি মেনে ইন্টারনেটের মাধ্যমে ভর্তির রেজাল্ট দেখতে পারবেন।


আপনার ফলাফল দেখতে হলেঃ


  • প্রথমে app1.nu.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করুন
  • সেখান থেকে Degree applicant Login অপশনে ক্লিক করুন
  • তারপর আপনার Application Roll ও PIN number দিন
  • আপনার ডিগ্রির সাবজেক্ট এর নাম লগইন করার পর দেখতে পাবেন।

কিভাবে দেখবেন ডিগ্রি ভর্তির রেজাল্ট


এখন আপনি বাড়িতে বসেই ভর্তির রেজাল্ট দেখতে পারবেন। আগের দিনে ভর্তির রেজাল্ট দেখতে নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দেখতে হতো।কিন্তু বর্তমানে আপনি নিজের বাড়িতে বসেই নিজের ফোন বা ল্যাপটপের মাধ্যমে ভর্তির রেজাল্ট দেখতে পারবেন।

মেসেজের মাধ্যমে ফলাফল দেখতেঃ

NU <space> ATDG <space> Application Roll
Example: NU ATDG 1256325

মেছেজটি পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।পরবর্তী মেছেজ আপনার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।

ডিগ্রী ভর্তির জন্য কি কি লাগেঃ

  • অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট কালার প্রিন্ট
  • পাসপোর্ট সাইজের ছবি ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
  • এসএসসি ও এইচএসসি এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • টাকা জমার রশিদ – ২ সেট

সূত্রঃরেজাল্টবিডি২৪



Post a Comment

নবীনতর পূর্বতন

--Advertisement--

LightBlog

Ads02

LightBlog